
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ভোলা সফররের অংশ হিসেবে বরিশাল নগরীর সার্কিট হাউজে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আরও বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
স্পিকার বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি এখন মানুষের বেশী আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনীতিক আগ্রহের কারণে। কখনো আবার স্বৈরশাসন যখম মানুষের ওপরে চেপে বসে সে সময় ছাত্র যুবকরাই জনগনের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গনতান্ত্রীক ব্যবস্থাকে আবার পুনঃ প্রবর্তন করে। গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয় সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি । এর মাধ্যমে সাধারন মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র জনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে সেটি বাংলাদেশের জন্য এক গৌরব ময় অধ্যায়। এদেশের গনতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এটাই কামনা করি। পাশাপশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে। একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। এর আগে তিনি বরিশালে তার শৈশবের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন।
এর আগে বরিশাল সার্কিট হাউজে স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে সেখান থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]