
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যাসহ ২ জনকে হত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, আশুলিয়ায় এক যুবককে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। অপর ঘটনায়যাদুরচড় এলাকায় সাওতুল কুরআন মাদ্রাসার আবাসিক কক্ষে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারিতে এক শিক্ষার্থী মারা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টায় আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সন্ত্রাসী হামলায় নিহত যুবক ফয়সাল মোল্লা (৩৬) তিনি আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার ছেলে।
নিহতের বাবা জানায়, তার ছেলে দীর্ঘদিন ধরে পাশে মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিল এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন নিয়ে নিলে আজ দুপুর তিনটায় ওই মোবাইল ফোন দুটি মাদক ব্যবসায়ীদের ফেরত দেওয়ার জন্য ফোন করে একটি খালি জায়গায় ডাকেন। পরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ি নিহতের লাশ উদ্ধার করেছে।
এবিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
অপর দিকে সাভার থানাধীন হেমায়েতপুর যাদুরচড় এলাকায় সাওতুল কুরআন মাদ্রাসার আবাসিক কক্ষে দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় গোলাম রহিম (১৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রাত আনুমানিক ১১টার দিকে গোলাম রহিম ও অপর এক ছাত্রের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় রহিম। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে আজ ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]