দেশে মজুত জ্বালানি তেলে চলবে এপ্রিল-মে মাস
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৩:২১
দেশে মজুত জ্বালানি তেলে চলবে এপ্রিল-মে মাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে বর্তমাানে চলতি ও আগামী মে মাসের জ্বালানি মজুদ আছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।


বুধবর (১৪ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


তিনি জানান, দেশে যে পরিমাণ জ্বালানি তেলের মজুত আছে এতে এপ্রিল শুধু না, মে মাসেও কোনো সমস্যা হবে না।


জ্বালানির পরিমাণ জানিয়ে মনির হোসেন বলেন, বর্তমানে ডিজেল মজুত আছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন। অকটেন মজুত আছে ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন, জেট ফুয়েল ৭৭ হাজার ৫৪৬ টন মজুত আছে।


তিনি আরও জানান, যে পরিমান জ্বালানি তেল মজুত আছে এতে এপ্রিল শুধু না, মে মাসেও কোনো সমস্যা হবে না। আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না। সরবরাহ কোনোভাবেই কমানো হচ্ছে না।


মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিমাসে জ্বালানির দাম সমন্বয় করা হয়। এপ্রিল মাসেও করা হয়েছে। সামনের মাসে কী হবে তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com