বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫১
বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশে সরকার বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় যুব উন্নয়ন একাডেমী ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ যুব সমাজের উন্নয়ন শীর্ষককর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।


এসময় তিনি আরও বলেন, বেকার যুবকদের বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কর্মসূচি হাতে নিয়েছে মোবাইলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তোলা হবে, আগামীর ভবিষ্যৎ যেন নতুন কিছু পায় সেজন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলেও বলেন তিনি।


এসময় উদ্বোধনী কর্মশালায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক ডক্টর গাজী মো. সাইফুজ্জামান, যুব উন্নয়ন একাডেমীর অধ্যক্ষ সেলিম খান উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com