
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের প্রায় ২৭০ বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ লাখ কোটি টাকা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানায়, যেখানে ইরানের এক কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি জানান, এটি এখন পর্যন্ত প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে, কারণ এখনো পূর্ণাঙ্গ মূল্যায়ন চলছে।
তার মতে, এই ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে: হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক লোকসান। মোহজেরানি আরও জানান, গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করা হয়েছে।
যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে সরাসরি আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। ফলে যুদ্ধবিরতি শেষ হলে দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]