ঢাবির চারুকলা থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৯
ঢাবির চারুকলা থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এ প্রতিপাদ্য নিয়ে মুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’


মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বৈশাখী শোভাযাত্রা’। এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।


শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।


এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ রয়েছে। তা হলো- মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, এসো হে বৈশাখ এবং দেশাত্মবোধক সংগীত গাইছেন। শোভাযাত্রায় ২০০ জন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বহন করছেন।আরএএস/জেএইচ


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com