দেশের বিভিন্ন স্থানে বইছে তাপপ্রবাহ, হতে পারে ঝড়
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২৩:৪৮
দেশের বিভিন্ন স্থানে বইছে তাপপ্রবাহ, হতে পারে ঝড়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকা দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। এর মধ্যে আবহাওয়া দফতর এক পূর্বাভাসে জানিয়েছে দেশের বিভিন্ন এলাকায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেকে পারে।


সোমবার (১৩ এপ্রিল) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাত ১টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাবে।


এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পহেলা বৈশাখে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


একই সময় ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com