
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের ১০জেলার ১১টি উপজেলায় ২০হাজারের অধিক কৃষক কার্ড দেয়া হবে।
এ সময় তিনি বলেন, প্রতিটি কৃষি কার্ডের বিপরীতে ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা।
এছাড়া সুলভ মূল্যে কৃষি উপকরণ বিতরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকিসহ নানা সুবিধা পাবেন কৃষকরা বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এসময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশে তেলের দাম নিয়ন্ত্রণে আছে। বিকল্প উৎস থেকে তেল কিনতে কাজ করছে সরকার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]