ইরানকে কাবু করতে হরমুজ অবরোধে যোগ দেবে না যুক্তরাজ্য
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮
ইরানকে কাবু করতে হরমুজ অবরোধে যোগ দেবে না যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানকে কাবু করতে হরমুজ প্রণালী অবরোধের পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তের পথে হাটবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য।


বিবিসির বিশ্বস্ত সূত্র জানায়, অবরোধ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাজ্য। তারা এই অবরোধে সরাসরি যোগ দিচ্ছে না। যদিও মধ্যপ্রাচ্যে তাদের মাইনসুইপার জাহাজ ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা আগের মতোই সক্রিয় থাকবে।


যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, হরমুজে নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখা তাদের অগ্রাধিকার। বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই অবস্থান গুরুত্বপূর্ণ।


অন্যদিকে ট্রাম্প দাবি করেন এই অবরোধ কার্যক্রমে আরও কয়েকটি দেশ যুক্ত হবে। এমনকি ন্যাটোও প্রণালীটি নিরাপদ করতে সহায়তার প্রস্তাব দিয়েছে। যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ মাইনসুইপার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে ন্যাটো কিংবা যুক্তরাজ্য-কেউই এখনো ট্রাম্পের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।


বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সম্পন্ন হয়। সম্প্রতি ইরান-সংক্রান্ত উত্তেজনার জেরে এই রুটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


এদিকে কিয়ার স্টারমার আগেই জানিয়েছেন, চলমান এই সংঘাতে যুক্তরাজ্য সরাসরি সামরিকভাবে জড়াবে না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com