হরমুজ প্রণালির সব নৌযান ইরানের নিয়ন্ত্রণে: আইআরজিসি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩২
হরমুজ প্রণালির সব নৌযান ইরানের নিয়ন্ত্রণে: আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের হুমকি দেওয়ার পর ইরান রেভ্যুলেশনারী গার্ড কোর (আইআরজিসি) সেখানে নজরদারির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি ড্রোন দিয়ে করা।


ওই ভিডিওর ক্যাপশনে লেখা ‘সব নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’


বিবিসি জানায়, ভিডিওটি প্রকাশের পর আইআরজিসি নৌ কমান্ড সতর্ক করে দিয়ে বলেছে, ‘হরমুজ প্রণালি নিয়ে কেউ যদি কোন ধরনের তৎপরতা চালাতে চায় তবে তারা বিপদে পড়বে।’


এদিকে, ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি হরমুজ প্রণালি অবরোধ করতে চান, কিন্তু এজন্য কিছুটা সময় লাগবে।


শান্তিচুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি।’


এর আগে ইরান জানায়, আক্রান্ত হলে তারাও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও এই অঞ্চলের অন্যান্য দেশের একই ধরনের স্থাপনাগুলো ধ্বংস করে দেবে।


পাকিস্তানের ইসলামাবাদের সংলাপ প্রসঙ্গে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, বৈঠকটি ভালো ছিল। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমতও হয়েছিল। কিন্তু ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি।


মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধের প্রক্রিয়া শুরু করবে মার্কিন নেভি। তারা বিশ্বের সেরা নৌবাহিনী। এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে।’


বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ইসলামাবাদের সংলাপে এই প্রণালিটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। এ ছাড়া, চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্তেও হরমজু প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল করতে দেওয়ার কথা আছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com