
সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদের জানাজা ও জনগণের জন্য শ্রদ্ধা নিবেদনের সময়সূচি জানানো হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,আগামীকাল (১৩ এপ্রিল) বেলা ১১টায় ফার্মগেট ইন্দিরা রোডের খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
ব্যারিস্টার শফিক আহমেদ রবিবার বিকেল ৫টা ৩০মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]