
সারাদেশের সব জেলা-উপজেলায় আগামী ৩ মে থেকে হামের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার (৫ এপ্রিল) সকালে নবাবগঞ্জে টিকা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি, ময়মনসিংহ ও বরিশালে হামের টিকা দেয়া হবে।
এর আগে শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, আজ (৫ এপ্রিল) থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় প্রথম ধাপে হামের কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে’র মধ্যে, পবিত্র ঈদুল আজহার আগেই এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]