একাত্তরের পরাজিত শক্তি সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২০:৩৮
একাত্তরের পরাজিত শক্তি সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়: সমাজকল্যাণ মন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাত্তরের মুক্তিযুদ্ধ হচ্ছে এদেশের সবচেয়ে বড় ও গৌরবের অর্জন। যারা মুক্তিযুদ্ধের অর্জন এবং স্বাধীনতা এবং সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়, পদদলিত করতে চায়, তারা হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি। এই শক্তি ৭২ এর সংবিধানকে আস্থাকুঁড়ে করে নিক্ষেপ করতে চায়, যাদের গাত্রদাহ হয় তারা তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন, সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।


শনিবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিম খানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের সঙ্গে প্রতারণা করছে। এটি সম্পূর্ণ মিথ্যা। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তবে বিএনপি নিয়ম মেনেই চলে। নিয়ম-নীতি অনুসরণ করেই তা বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি।


দিনাজপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এমপি, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা।


ডা. জাহিদ হোসেন বলেন, ‘জাতীয় সনদ, যেটি সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি সই করেছে, সেটি একটি জাতীয় দলিল। বিএনপি সেটিকে সম্মান করে এবং তা বাস্তবায়ন করবে। বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টোতে যা বলেছে, তা অক্ষরে অক্ষরে পালন করবে। আমরা নিয়মের মধ্যে সবকিছু করতে চাই। বিএনপি জানে, রাষ্ট্র পরিচালনা ইমোশন বা আবেগ দিয়ে হয় না।’


এ সময় মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের পূর্বে বিএনপি যে ম্যানিফেস্টো দিয়েছে, জনগণ তাতে সমর্থন দিয়েছে, যার ফলে বিএনপি ক্ষমতায় এসেছে। যে জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, সেই জনগণের সঙ্গে বিএনপি কখনো প্রতারণা করবে না। যারা বলছে আমরা জনগণের সঙ্গে ছলচাতুরি করছি, তারা অতীতে কী করেছে, তা জনগণ জানে। বিএনপি যা বলে, তাই করে—এটি বিএনপির ইতিহাস।’


অনুষ্ঠানে জেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে মোট ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ করা হয়।


এ আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন অসহায় শিশুদের সহায়তায় হাত বাড়িয়ে দেয়া হয়েছে, অন্যদিকে তেমনই রাষ্ট্র পরিচালনায় প্রতিশ্রুতি ও বাস্তবতার সমন্বয়ের বার্তাও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com