জ্বালানি চাহিদা পূরণে ১৬ লাখ টন ডিজেল কিনছে সরকার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২০:২৩
জ্বালানি চাহিদা পূরণে ১৬ লাখ টন ডিজেল কিনছে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (৫%) (ইএন৫৯০-১০ পিপিএম) মাত্রার ডিজেল এবং এক লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।


এছাড়া ইউএইর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ মেট্রিক ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।


আর কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল/এজিও আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com