
দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এবং এ রোগের লক্ষণ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। এদের মধ্যে হাম আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গড় নিয়ে বাকি চারজন মারা গেছেন। এ নিয়ে দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর হামের লক্ষণ নিয়ে ৯৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৪ এপ্রিল) হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
এতে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকার হাসপাতালে দুইজন এবং জেলাগুলোর মধ্যে টাঙ্গাইলে সর্বোচ্চ দুইজন মারা গেছেন। তবে তাদের বয়স বলা হয়নি।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে; আর ঢাকায় মারা গেছেন ৩৮ জন।
গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন হাম আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭৮৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সবচেয়ে বেশি ৩১৫ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছেন ময়মনসিংহে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ৬ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে ৮২৬ জনের হাম শনাক্ত হয়েছে।
এছাড়া এ সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬২৮ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৬৫৪ জন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]