কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৩:২৬
কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কদমতলীতে একটিগ্যাসলাইট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট।


শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউনিটগুলো পাঠায় ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট এরইমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।


ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করছেন।


তবে কীভাবে আগুন লেগেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com