দ্বিতীয় দিনে গড়াল ফরিদপুরে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৯
দ্বিতীয় দিনে গড়াল ফরিদপুরে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ গড়াল দ্বিতীয় দিনে ঘটেছে। এর আগে শুক্রবার সন্ধ্যা শুরু হয় সংঘর্ষ। পরে লাইট জ্বালিয়ে তারা একে অপরের উপর হামলা চালায়।


সংঘর্ষের দ্বিতীয় দিনে শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়ে টানা তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক জন আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার প্রচারের জন্য মাইকিং করতে বের হয়। সে সময় পার্শ্ববর্তী খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। এই ঘটনার সূত্র ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও আজ শনিবার সকাল থেকে নতুন করে সংঘাত শুরু হয়।



সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মুনসুরাবাদ গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র, ঢাল ও সরকি নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেন। অন্যদিকে, খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েক শ মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হন। দুই পক্ষের মধ্যে চলা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বর্তমানে মহাসড়কের ওই অংশে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।



ভাঙ্গা থানার তদন্ত ওসি আলামিন মিয়া জানান, গতকাল রাতের ঘটনার জেরে আজ সকাল ৭টা থেকে গ্রামবাসী পুনরায় সংঘর্ষে জড়ায়। আমরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এ ঘটনায় জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com