
সারাদেশে হাম উপসর্গে গত ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু ও পাঁচ হাজার ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গ নিয়ে সন্দেহজনক আরও ৩ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৪২। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ৯৪৭ জন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে এছাড়া হাম উপসর্গ নিয়ে গত ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু ও পাঁচ হাজার ৭৯২ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। পাশাপাশি আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার জোর প্রস্তুতি চলছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]