
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণজনিত রোগ হাম। এ অবস্থায় দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে সই করেন অধিদফরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী।
অফিস আদেশে বলা হয়, শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন দেয়ার সুবিধার্থে স্বাস্থ্য অধিদফতর ও অধিদফরাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সব স্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত বা বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]