মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৪:৪০
মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ৫ বছর পর প্রেসিডেন্ট হলেন দেশটির সামরিক নেতা মিন অং হ্লাইং।


শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দেশটির সংসদে ৫৮৪ ভোটের মধ্যে প্রয়োজনীয় ২৯৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মিন অং হ্লাইং।


২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সর্বশেষ সামরিক অভ্যুত্থান হয়। এতে নেতৃত্ব দেন ৬৯ বছর বয়সি মিন অং হ্লাইং। এ কারণে পশ্চিমা অনেক দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


সামরিক অভ্যুত্থানের পরপর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। এতে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। এই গৃহযুদ্ধে মিয়ানামারে শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। দেশটির বড় একটি অংশ এখনো সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে।


গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে মিয়ানমারে কয়েক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দেশটির বড় বিরোধী দলগুলোকে অংশ নিতে দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী-সমর্থিত একটি দল ভূমিধস বিজয় লাভ করে। নির্বাচনের পর সোমবার (৩০ মার্চ) পার্লামেন্টে প্রথম অধিবেশন বসে।


মিয়ানমারের নতুন পার্লামেন্টের প্রায় ৯০ শতাংশ সদস্য মিন অং হ্লাইংয়ের অনুগত। এর মধ্যে ২৫ শতাংশ আসন সরাসরি সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত, তাদের নির্বাচনে লড়তে হয়নি। বাকি সদস্যরা সামরিক বাহিনী সমর্থিত দলের হয়ে নির্বাচিত হয়ে এসেছেন।


গত সোমবার দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরুর পর প্রেসিডেন্ট পদে মিন অং হ্লাইংয়ের নাম প্রস্তাব করা হয়। ওই সময় আরও দুইজনের নামও প্রস্তাব করা হয়। শুক্রবার সংসদে সরাসরি ভোট গণনায় মিন অং হ্লাইং সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com