
সারাদেশে সব দোকান, মার্কেট, শপিংমল সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণি।
তিনি জানান, চলমান যুদ্ধপরিস্থিতিতে বিদুৎ ও জ্বালানী সাশ্রয়ে ঢাকাসহ সারাদেশের সব দোকান, মার্কেট, শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ্যের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি আরও জানান, এ সময় সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত চলাচল করবে। এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
তবে এর আওতামুক্ত থাকবে কাঁচাবাজার, ফার্মেসি, হোটেলসহ জরুরি সেবা কার্যক্রম।
দেশের এ ক্লান্তিলগ্নে কোন সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।
আরও পড়ুন:রাত ৮টার মধ্যে সারাদেশে দোকান-মার্কেট বন্ধের সিদ্ধান্ত
একইদিন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলমান থাকায় দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সারাদেশের সব দোকান, বাণিজ্যিকবিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে । তবে এর আওতামুক্ত থাকবে কাঁচাবাজার, ফার্মেসি, হোটেলসহ জরুরি সেবা কার্যক্রম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]