ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে কাতার। দেশটি বলেছে, যুদ্ধ চলাকালে তেহরানের হামলার ফলে সৃষ্ট ‘সমস্ত ক্ষতি ও লোকসানের’ দায় ইরানকে নিতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই বার্তা দিয়েছে তারা।
চিঠিতে কাতার বলেছে, ‘ইরানের এসব অবৈধ কর্মকাণ্ড আন্তর্জাতিক দায়বদ্ধতার আওতায় পড়ে। কাতারের যে ক্ষতি হয়েছে, তার পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’ চিঠিতে আরও বলা হয়, ‘হামলার ফলে যেসব ক্ষয়ক্ষতি ও লোকসান হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা মূল্যায়ন করা হবে।’
চিঠিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে কাতার। আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বন্ধ ও দায়ীদের প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধও জানিয়েছে তারা।

এতে জোর দিয়ে বলা হয়, ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল ‘সম্পূর্ণ বেসামরিক প্রকৃতির’, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদিও ইরান বরাবরই বলে এসেছে, তারা শুধু উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।
বৈশ্বিক জ্বালানি খাতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দেশ কাতার যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহে বিঘ্নের সম্মুখীন হয়েছে। গত মাসে রয়টার্সকে কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ইরানের হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বছরে আনুমানিক ২০ বিলিয়ন ডলারের রাজস্ব ক্ষতি হবে।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মুখে পড়া ইরানও ক্ষতিপূরণ দাবি করেছে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে প্রায় লাখখানেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]