জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৩৪
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়। জেএমএ আরও জানিয়েছে, এই ভূমিকম্পের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছিল।


জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়। এর উৎস ছিল ৫০ কিলোমিটার গভীরে।


প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে জাপানি ভূমিকম্প পরিমাপক সিসমিক ইনটেন্সিটি স্কেলে এর তীব্রতা ছিল আপার ৬, যেখানে সর্বোচ্চ স্কেল ৭।


এই শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানের হোক্কাইডো, অওমোরি ও ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়।


সূত্র: দ্য মাইনিচি


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com