১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১
১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।


রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান।


তিনি জানান, গতকাল শনিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) থেকে ৯দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না।


নোটিশে বলা হয়, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। নোটিশে দর্শনার্থীদের সহযোগিতা চাওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com