হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১১৬ টন গম
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২২:০৪
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১১৬ টন গম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দীর্ঘ ৪ বছর পর গম আমদানি হয়েছে।


শনিবার (১১ এপ্রিল) দুপুরের পরে হিলি বন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ৩টি ট্রাকে মোট ১১৬ মেট্রিক টন গম দেশে প্রবেশ করেছে।
জানা গেছে, রিফা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব গম আমদানি করে।


হিলি স্থলবন্দরের প্রতিনিধি ওবায়দুল ইসলাম হেলেন বলেন, দেশের বাজারে গমের চাহিদা থাকায় ভারত থেকে এসব গম আমদানি করা হয়েছে।


হিলি বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বলেন, দেশের বাজারে গম এর চাহিদা থাকায় হিলি বন্দরের ব্যবসায়ীরা আমদানির অনুমতির জন্য আবেদন করে। এরপর দীর্ঘ চার বছর পরে আজ হিলি বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি যেমন পাবে পাশাপাশি বন্দরে কর্মরত শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে বলে আশাবাদী।


হিলি বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ৪ বছর পরে হিলি বন্দর দিয়ে গম আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বন্দরে কর্মরত শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে।


দেশের খাদ্য চাহিদা পূরণে হিলি স্থলবন্দর দিয়ে এসব গম আমদানি করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com