ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০
ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ বা ১ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।


চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ।


এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com