
গানের জগৎ থেকে অনেকদিন ধরেই আড়ালে থাকা এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেন তিনি।
নিজের সেই পোস্টে শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে ন্যান্সি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’
এর আগেও বিভিন্ন সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে মতামত জানিয়ে আলোচনায় এসেছেন ন্যান্সি। বিশেষ করে রাজনৈতিক অবস্থান ও সমসাময়িক ঘটনা নিয়ে তার বক্তব্য অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি করে।
এবারের স্ট্যাটাসেও সংক্ষিপ্ত, অথচ কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন এই সংগীতশিল্পী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]