
‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ঢাকাই সিনেমায় আলোচনায় আসেন নির্মাতা দীপংকর দীপন। প্রথম সিনেমাতেই দর্শকের প্রশংসার পাশাপাশি পান ব্যবসায়িক সাফল্য। এরপর সুন্দরবনের জলদস্যুদের গল্প নিয়ে নির্মাণ করেন ‘অপারেশন সুন্দরবন’। সেটিও বেশ আলোচিত হয়।
সর্বশেষ তার পরিচালিত সিনেমা ‘অন্তর্জাল’ মুক্তি পায় ২০২৩ সালে। এবার নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এই পরিচালক।
এবার নতুন আমেজের গল্প নিয়ে দর্শকের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। নতুন সিনেমার কাজের অগ্রগতি জানতে চাইলে দীপংকর দীপন বলেন, ‘কাজ চলছে।’
সামনের বছর শুরুতে এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি একই বছরের ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনাও করছেন বলে জানান দীপন।
তবে নতুন সিনেমার নাম, গল্প, অভিনয়শিল্পী কিংবা নির্মাণের অন্যান্য বিষয় নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি পরিচালক। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ ও অন্যান্য প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]