২ শিক্ষার্থীর সিট বাতিলকে ঘিরে হোম ইকোনোমিকসে বিক্ষোভ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৩
২ শিক্ষার্থীর সিট বাতিলকে ঘিরে হোম ইকোনোমিকসে বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দুই শিক্ষার্থীর সিট বাতিলকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে হোম ইকোনোমিকস কলেজের একদল শিক্ষার্থী। তারা কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়েছেন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১ টা থেকে তারা বিক্ষোভ করছেন। পরে দুপুর ২ টা নাগাদ তারা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছেন।


আন্দোলনকারী চৈতী সাহানা বলেন, হলে প্রতিবছর একটি ফেস্ট আয়োজিত হয়। সাধারণত এটি সন্ধ্যা থেকে সারারাত আয়োজন করা হয়।


এবার ফেস্ট করার সময় অধ্যক্ষ আমাদেরকে রাত ১২ পর্যন্ত করার অনুমতি দেন। কিন্তু আমরা ভোর ৫ তা পর্যন্ত অনুষ্ঠান করি।
তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে তিনি আমাদের দুজন সিনিয়র শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছেন। পরে ওই দুই শিক্ষার্থী ১৩ ও ১৪ তারিখ অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলেও তিনি ক্ষমা করেননি। পরে আমরা ১৫ তারিখ ক্ষমা চাই। ছুটির পরে উনি দিয়েছেন, এসি ও বিদ্যুৎ ব্যবহারের ১২ হাজার ৬০০ টাকা পরিশোধ করার পর উনি সিট ফিরিয়ে দেবেন।


এরপর চৈতী অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। এরমধ্যে রয়েছে, হল চার্জ বৃদ্ধি করা, সরকারি কোয়ার্টারে বহিরাগতকে রাখার ঘটনা। অধ্যক্ষের পদত্যাগ ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com