
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষকের বিরুদ্ধে ১৯৭৩-এর অধ্যাদেশ অগ্রাহ্য ও অবমাননা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অবৈধ তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের কোন সত্যতা না পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে এ যাবৎ ১১জন বিশিষ্ট সম্মানিত শিক্ষককে বহিষ্কার, ট্রাইবুনাল গঠনের মাধ্যমে শিক্ষকদের জীবন নষ্ট ও দেশের শিক্ষাখাতে নৈরাজ্য সৃষ্টি করার এক চক্রান্ত চালু করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় একইভাবে প্রহসনের মাধ্যমে সমাজ বিজ্ঞান বিভাগের সিনিয়র অধ্যাপক ড. জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধ্যাপক ড. জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, ইতোমধ্যে অধ্যাপক ড. জিনাত হুদাকে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অবৈধভাবে অপসারণ করা হয়েছে।
গতকাল ১ অক্টোবর একদল প্রগতিশীল শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর উক্ত বিষয়ে নিন্দা জানিয়ে একটি স্মারকলিপি পেশ করে। এ বিষয়ে উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় উপস্হিত শিক্ষকগণ তাদের বিরুদ্ধে অবৈধভাবে গঠিত তদন্ত ও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নামে প্রহসন এবং মিথ্যা অভিযোগে সিন্ডিকেটে একের পর এক শিক্ষককে বহিষ্কার ও ট্রাইবুন্যাল গঠনের বিরুদ্ধে শিক্ষকগণ নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এসকল বিষয়ের দ্রুত সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। উপ- উপাচার্য শিক্ষকদের সাথে যেন কোন অন্যায় না হয় এ বিষয়ে আশ্বাস প্রদান করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]