ঢাবিতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন ও জিন্নাহর ছবি অপসারণের দাবিতে মিছিল
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:০২
ঢাবিতে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন ও জিন্নাহর ছবি অপসারণের দাবিতে মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপন ও মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।


পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।


বিক্ষোভ মিছিলে ‘ডাকসুতে জিন্নাহ, ছি ছি ঘৃণা’ ও ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’-সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।


এর আগে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভেঙে ও ছিঁড়ে ফেলেছেন এক প্রবীণ শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার।


তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়নরত বলে দাবি করেছেন।


এদিকে দুপুরে সংগ্রহশালায় দেয়ালে সাঁটানো হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আযমের একটি বিতর্কিত ছবি।


ডাকসুর সংগ্রহশালায় ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজা নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন’।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com