কুবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২৩:৩৩
কুবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ
​কুবি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন।


রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেনকে নিয়োগের তারিখ হতে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।


নিয়োগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, "আজকে দুইজনকে প্রক্টরিয়াল বডিতে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নতুন মেয়াদে দায়িত্ব পালন করবেন।"


বিবার্তা/প্রসেনজিত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com