‘প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বাতিল’
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২০:৩০
‘প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বাতিল’
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

স্কুল শিক্ষকদের প্রাইভেট বা কোচিং করানো অবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। এই নির্দেশ অমান্য করে কোনও শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় উন্নয়ন বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।


শনিবার (৮ আগস্ট) দুপুরে নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


প্রতিমন্ত্রী বলেন, ‌‘শিক্ষার্থীদের মূল পড়াশোনা ক্লাসরুমেই শেষ করতে হবে। কোনও বিষয়ে দুর্বলতা থাকলে প্রয়োজনে স্কুলের উদ্যোগে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে।


বিগত সরকারের সমালোচনা করে ফারজানা শারমীন পুতুল বলেন, ‘পূর্ববর্তী সরকার দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। বর্তমান সরকার শিক্ষা খাতকে সেই অচলাবস্থা থেকে বের করে আনতে বদ্ধপরিকর এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে।’


এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদে মধ্যে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com