
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে থেকে এই ছুটি কার্যকর হবে।
রবিবার (১৭ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ মে (রবিবার) হতে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৪ মে (রবিবার) হতে ৩ জুন (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দফতর বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক সরকারি ছুটি (শুক্রবার ও শনিবার) এবং ছুটি শেষে ৫ ও ৬ জুন পুনরায় সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]