প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২১:১৩
প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাত পোহালেই পরীক্ষার টেবিলে বসার কথা এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের। কিন্তু রাতে পড়ার টেবিলে ছেড়ে সড়কে নেমে এসেছে গাইবান্ধার পলাশবাড়ীর এসএসসি পরীক্ষার্থীরা। সকালে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এখনো তাদের প্রবেশ পত্র না পাওয়ায় তারা সড়ক অবরোধ করে।


সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাত পোহালেই এসএসসি পরীক্ষা। কিন্তু স্থানীয় গিরিধারী পুর আদর্শ উচ্চ বিদ্যালয় ৫০ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ করে।পরে রাত ১০টায় উপজেলা নির্বাহী অফিসার এসে প্রবেশপত্র দেয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থী অবরোধ তুলে নেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com