
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা মেধাবী হতে হবে এর কোন বিকল্প নেই। কারণ শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। তাই ভালো শিক্ষার্থী তৈরি করতে হলে মেধাবী শিক্ষক প্রয়োজন।অতীতে যদি শিক্ষক নিয়োগে কোনও দুর্বলতা থেকে থাকে, আমি প্রত্যেকটি বিষয় মাইক্রো লেভেলে দেখব। কোনও শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে শিক্ষক নিয়োগে অনিয়ম হয় সেটারও ব্যবস্থা আমাদের নিতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন,আমরা কথা দিলাম, আমরা তোমাদের সঙ্গে থাকব, তোমাদের উন্নয়ন করব। তবে রেজাল্ট বেস্ট। ডেভেলপমেন্ট হবে, রেজাল্ট বেস্ট। রেজাল্ট বাড়তে থাকবে, ডেভেলপমেন্ট বাড়তে থাকবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জনগণের টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর পেছনে এই বিশ্ববিদ্যালয় বছরে ৮ লক্ষ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এই প্রজন্মের ছাত্রছাত্রীদের বলতে চাই— তোমাদের দিকে তাকিয়ে আছেন তোমাদের অভিভাবকরা এবং স্বপ্নের বাংলাদেশ। তাই আজ থেকে, যতদিন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে থাকবে, প্রতিটি মুহূর্ত লেখাপড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, আজকের এই সময়ই তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে দেবে। আজকের এই প্রস্তুতিই আগামীর বাংলাদেশকে গঠন করবে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]