জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক রইস উদ্দিন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৯:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক রইস উদ্দিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন।


সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।


বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ড. রইস উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


অধ্যাপক ড. রইস উদ্দিনের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


জানা যায়, বিগত সরকারের সময় তিনি বিশ্ববিদ্যালয়ে একাধিকবার নানা ধরনের নিপীড়নের শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মুখসারিতে নেতৃত্ব দেন তিনি।


এদিন দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।


এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মাসউদকে চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com