২০৩১ সালের মধ্যে পাবনায় যমুনা সেতু বাস্তবায়ন: এমপি হাবিব
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:৩৫
২০৩১ সালের মধ্যে পাবনায় যমুনা সেতু বাস্তবায়ন: এমপি হাবিব
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার মানুষ প্রাণের দাবি যমুনা সেতুর কাজ চলমান যা ২০৩১ সালের মাঝে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন, এমপি এ কে এম সেলিম রেজা হাবিব।


শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিএসসিতে অনুষ্ঠিত ঢাকাস্থ পাবনা-২ (বেড়া-সুজানগর) জাতীয়তাবাদ উন্নয়ন ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, বেড়া- সুজানগর আমাদের আমাদের শেকড়। আমরা যেখানে থাকি না কেন আমাদের শেকড়ে আমাদেরকে যেতেই হবে। তাই আমাদেরকে শেকড় কে ভুলে গেলে চলবে না। আমরা সবাই আমাদের সাধ্যমতো বেড়া-সুজানগর কে উন্নয়ন করার চেষ্টা করব। আমরা যারা, চাকরিজিবি, আমলা, শিক্ষক, ছাত্র, সবাই সবার জায়গা থেকে বেড়া-সুজানগরকে উন্নয়ন করার চেষ্টা করব।


তিনি আরও জানান, পাবনার মানুষ প্রাণের দাবি একটি যমুনা সেতুর। শিমুল বিশ্বাস ও তার প্রচেষ্টায় এই কাজ চলমান যা ২০৩১ সালের মাঝে বাস্তবায়ন হবে।


মাদক নিয়ন্ত্রনে তিনি বলেন, বেড়া- সুজানগর বা পাবনা-১ আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলবে।


এতে অত্র অঞ্চলের শিক্ষক,কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/ফাহিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com