
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) Youth for Social Aid (YFSA)-এর উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এক সপ্তাহের ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, ছোলা, চিনি, সেমাই, আলু ও খেজুরসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য প্রদান করা হয়।
Youth for Social Aid (YFSA)-এর সভাপতি মুজাহিদ হোসাইন বলেন, “আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থেই আমাদের পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের একটি মানবিক দায়বদ্ধতা রয়েছে। এই দায়িত্ববোধ থেকেই ইফসা প্রতিবছর এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই মহত উদ্যোগে যারা দান ও সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন। আমাদের জন্যও দোয়া করবেন।”
সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, রমজান মাস আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইফসা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
বিবার্তা/সামিয়া/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]