
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ময়মনসিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, হাজারো মায়ের বুক খালি করে রক্তস্নাত এই বিপ্লবের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ ফিরে পেয়েছি। যে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ বাকস্বাধীনতা পেয়েছে এবং দেশ আইনের সুশাসন প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষার্থী ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড—তা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ করে যাচ্ছে। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখন দেশে একটি কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল। তেমনি বর্তমান সরকারও একটি সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য সরকার কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বাংলাদেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আইনের সুশাসন থাকবে, স্থিতিশীল সরকার থাকবে, গণতন্ত্র সুসংহত হবে এবং সাংবিধানিক ব্যবস্থা শক্তিশালী হবে।
সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসাবে ছিলেন বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল-ফারুক। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শেকৃবি শিক্ষক কৃষিবিদ অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]