বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি
কুষ্টিয়ায় শিক্ষিকা সাদিয়া হত্যা শিক্ষাঙ্গনে চরম নিরাপত্তাহীনতার নির্মম প্রতিচ্ছবি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:০৮
কুষ্টিয়ায় শিক্ষিকা সাদিয়া হত্যা শিক্ষাঙ্গনে চরম নিরাপত্তাহীনতার নির্মম প্রতিচ্ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে হত্যার ঘটনায় প্রতিবাদ ও হত্যাকারী শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।


বুধবার (৪ মার্চ) লোক প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ডক্টর মাহবুব আলম প্ৰদীপ প্রেরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে হত্যায় আমরা গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সাদিয়া রুনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়; বরং সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য চরম নিরাপত্তাহীনতার নির্মম প্রতিচ্ছবি।


আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকারী শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।


দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রতিবাদে শামিল হওয়ার অনুরোধ করা হলো।


শিক্ষক হত্যা বিচার চাই। নিরাপদ ক্যাম্পাস চাই। ন্যায়বিচার চাই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com