ঋণ দেওয়ার ওয়েবসাইট খুলে প্রতারণা, গ্রেফতার ১
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৬
ঋণ দেওয়ার ওয়েবসাইট খুলে প্রতারণা, গ্রেফতার ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার মেহেদী হাসান মাহিনকে আদালতে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।


ডিবি সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামীণ লোন’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে আকর্ষণীয় ডিজিটাল ঋণের বিজ্ঞাপন প্রচার করত।


ঋণপ্রত্যাশীরা বিজ্ঞাপনে দেওয়া মাধ্যমে যোগাযোগ করলে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে বলা হতো। পরবর্তীতে ঋণ অনুমোদনের শর্ত হিসেবে কাঙ্ক্ষিত ঋণের ১০ শতাংশ টাকা জামানত হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলা হতো।


একই সঙ্গে ভুক্তভোগীদের জাতীয় পরিচয়পত্রের ছবিও সংগ্রহ করত চক্রটি।


জামানতের টাকা পাঠানোর পর ভুক্তভোগীর জন্য তৈরি করা ভুয়া ড্যাশবোর্ডে আবেদনকৃত ঋণ ও জামানতের অর্থ ভার্চ্যুয়ালি প্রদর্শন করা হতো।


তবে বাস্তবে ওই ঋণের অর্থ উত্তোলনের কোনো সুযোগ ছিল না। প্রতারণার কাজে চক্রটি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত অবৈধ সিম ব্যবহার করত।


এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।


মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে জামালপুরের সরিষাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান মাহিনকে গ্রেফতার করা হয়।


এ সময় তার হেফাজত থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ৬১টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত ডিভাইসে ‘গ্রামীণ লোন’ নামের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের ড্যাশবোর্ড সক্রিয় লগইন অবস্থায় পাওয়া যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com