যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৭
যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল, চাপাতি, সুইচ গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ ও ডেমরার পাড়া ডগাইর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকরা হয়। একই ঘটনায় এর আগে ডোবা মিঠু নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।


অভিযানে উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করেন।


পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ীর ধলপুরের বাদল সরদার গলিতে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় জাকারিয়া নামে আরও এক যুবক আহত হন।


হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com