
রাজধানীর মিরপুরে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মিরপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে মিরপুর থানা পুলিশ ৪২ জনকে, শাহ আলী থানা ২১ জন, পল্লবী থানা ৫২ জন, কাফরুল থানা ১৪ জন, দারুস সালাম থানা ১৫ জন, রূপনগর থানা ১৬ জন ও ভাষানটেক থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ডিএমপি জানায়, ২৪ ঘণ্টায় মিরপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৩০ জনকে গ্রেফতার করে পুলিশ।
এদের মধ্যে মিরপুর মডেল থানা পুলিশ ৩৬ জন, শাহআলী থানা ২১ জন, পল্লবী থানা ৩৩ জন, কাফরুল থানা ৪ জন, দারুস সালাম থানা ১৮ জন, রূপনগর থানা ১১ জন এবং ভাষানটেক থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]