
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে রমনা বিভাগ ৪৪, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৫৬, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ৫৯ ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, নয়টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুইটি সিপিইউ, দুইটি ট্যাব, ৫৫টি সিমকার্ড, নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন, ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]