গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেফতার ৫৩
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২৩:৪৬
গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেফতার ৫৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দু’টি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।


বুধবার (১৯ আগস্ট) রাতের ওই অভিযানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিভিন্ন বয়সী ৫৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে।


অভিযানের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে গুলশানের ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দু’টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্র জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড ছাড়াও দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদে বুধবার রাতে ওই দু’টি স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


অভিযানের বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com