
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
রবিবার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দুবাই ও দিল্লি থেকে আসা একাধিক যাত্রীর কাছ থেকে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি ‘গৌরী ক্রিম’ এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য সর্বমোট ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ‘ইকে০৫৮২’ ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টন সিগারেট ও ৪০ কেজি গৌরী ক্রিম উদ্ধার করা হয়।
একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশি চালিয়ে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট ও ৩ কেজি গৌরী ক্রিম পাওয়া যায়।
অন্যদিকে, দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার ‘এআই২৩৭’ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরী ক্রিম ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
এনবিআর জানায়, সম্প্রতি বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই সফলতা এসেছে। যাত্রীদের প্রোফাইলিং, নিবিড় নজরদারি এবং গোপন তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রীদের শনাক্ত করে চোরাচালানবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিআইআইডি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]