শিরোনাম
হিলিতে ‌‘আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস’ পালিত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ২০:৩৯
হিলিতে ‌‘আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস’ পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ‘আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ, সহকারী পুলিশ সুপার ( হাকিমপুর সার্কেল) শরিফ আল রাজীব, ভাইস চেয়ারম্যান শহিনুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম প্রমূখ।


বিবার্তা/রব্বানী/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com