শিরোনাম
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১৭:৩৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কেরানীগঞ্জে যৌতুক না পেয়ে সোনিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী সহিদুলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে সহিদুল পলাতক রয়েছেন।


রবিবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অমৃতপুর এলাকায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর হাত পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত সোনিয়ার পরিবারের সদস্য এবং স্থানীয়দের বরাত দিয়ে কেরানীগঞ্জ মডেল থানার এসআই ইলিয়াস হোসেন জানান, ছয় মাস আগে সোনিয়ার সঙ্গে সহিদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবিতে প্রায়ই সোনিয়াকে মারধর করতেন সহিদুল। সকালে সহিদুল ঘরের দরজা বন্ধ করে সোনিয়াকে হাত পা বেঁধে মারধর করেন।


স্থানীয়দের ধারণা সেসময় তাকে পিটিয়ে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সহিদুল।


এসআই জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com