শিরোনাম
বোনের বাসায় দাওয়াত খেতে গিয়ে ভাইয়ের মৃত্যু
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৫৮
বোনের বাসায় দাওয়াত খেতে গিয়ে ভাইয়ের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ী মৃধাবাড়ী এলাকায় বোনের বাসায় দাওয়াত খেতে গিয়ে নির্মাণাধীন ভবনের বাউন্ডারির দেয়াল চাপা পড়ে ইয়ামীন উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।


মৃতের চাচাতো ভাই কামাল হোসেন জানান, তারা যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় থাকেন। তার বাবার নাম ওয়াজ উদ্দিন। ইয়ামীন মোটরসাইকেলের মেকানিক্যালের কাজ করতেন। আজ কাজ না থাকায় তিনি দুপুরে মৃধাবাড়ী এলাকায় চাচাতো বোনের বাসায় দাওয়াত খেতে যান।


কামাল আরো জানান, বোনের বাসা থেকে বের হয়ে এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশে বসে এলাকার কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ইয়ামীন। এ সময় হঠাৎ বাউন্ডারি দেয়ালের কিছু অংশ ভেঙে ইয়ামীনের ওপর পড়ে।পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে ইয়ামীনের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।


ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, ইয়ামীনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com